তাসকিনের আক্ষেপ, ব্যাটিংয়ের ব্যর্থতায় ডুবল বাংলাদেশ
জিম্বাবুয়ের বিপক্ষে শুরুটা দারুণ করেছিলেন তাসকিন আহমেদ। তার বোলিংয়ে ২৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ৫০ ওভারে ২৭১ রান করে তারা। জবাবে বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ১৭২ রানে। এমন হারের জন্য ব্যাটসম্যানদের ব্যর্থতাকেই দায়ী করেছেন তাসকিন।
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২১:৫৩